রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বান্ধবী হিন্দু হওয়ায় মুসলিম তরুণকে পেটানোর ভিডিও ভাইরাল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশে বসবাসকারী ২৪ বছর বয়সী এক তরুণকে প্রচণ্ড প্রহার করেছে এক দল যুবক। তাদের অভিযোগ ছিল, ওই তরুণের সঙ্গে একটি হিন্দু মেয়ের সম্পর্ক রয়েছে। ২৬ মে, শনিবার এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ভারতের উত্তর প্রদেশের কানপুরের একটি রেল স্টেশনে এক হিন্দু মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই তরুণ। পরে তাকে একদল যুবক এসে বেশ হুমকি ধামকি দেয়।

এমনকি ওই তরুণকে হত্যারও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে বেদম পেটানো হয়। আর এ ঘটনার ভিডিও ধরা পড়ে ওই রেল স্টেশনের সিসিটিভিতে। আর ওই ভিডিওটি গতকাল থেকে ইন্টারনেটে ভাইরাল হয়।

অবশ্য ভারতের পুলিশ ওই যুবকদের আটক করেছে। আটককৃতরা জানান, তারা ওই এলাকার একটি সংগঠনের সঙ্গে জড়িত।

আর আহত তরুণ জানান, ওই হিন্দু নারীর সঙ্গে তার বছর তিনেক ধরে পরিচয়। তবে তারা কেবলই বন্ধু। অনেকদিন তাদের দেখা-সাক্ষাৎ হয় না বলে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন রেল ষ্টেশনে। কিন্তু এসেই তাকে মার খেয়ে ভীষণভাবে আহত হতে হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ