শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, যুক্তরাষ্ট্রের হুশিয়ারি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র বাধা প্রদান করছে এবং কঠোর হুশিয়ারি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম পার্সটুডে।

খবরে বলা হয়, সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে সন্ত্রাসীদের প্রভাব রয়েছে এমন জায়গাগুলোতে অভিযান চালাচ্ছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী।

ওই অভিযান এখন জর্ডান এবং ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কৌশলগত দারা প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

কিন্তু উগ্র সন্ত্রাসীদের প্রভাবে থাকা ওই এলাকার বিরুদ্ধে সম্ভাব্য অভিযান চালানো হলে সিরিয়াকে 'কঠোর এবং সমুচিত' জবাব দেয়া হবে বলে দামেস্ককে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নোয়ার্ট সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে আসন্ন সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন যে, এলাকাটি নিরাপত্তা জোনের আওতায় পড়ায় সেখানে সিরীয় বাহিনী কোনো অভিযান চালানো পারে না।

এ ধরনের অভিযান চালানো হলে আসাদ বাহিনীর বিরুদ্ধে 'কঠোর এবং সমুচিত' পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত,  রাজধানী দামেস্কের কাছে অবস্থিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলো মুক্ত করার পর সিরীয় বাহিনী এখন দারা প্রদেশের অভিমুখে এগিয়ে যাচ্ছে বলে ব্রিটেনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর দেয়ার দু'দিন পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ হুশিয়ারি এলো।

সংস্থাটি আরও বলেছে, দামেস্কের আশপাশের এলাকাগুলো সন্ত্রাসীমুক্ত হওয়ার পর সিরিয়ার সেনাবাহিনী দারায় তাদের শক্তি বৃদ্ধি করছে।

শুক্রবার সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে জানিয়েছে, দারা থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের চলে যেতে সরকারি বিমান থেকে সেখানে লিফলেট নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন : ইহুদি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় মুসলিম নিধনে তৎপর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ