সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা   নেত্রকোনার সীমান্তে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত অন্তত ৪০ গ্রাম মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা: ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঢাকা মহানগর দক্ষিণের অনুদান স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে পেটাল আর্জেন্টিনা সমর্থকরা

ফিফা প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজ-এর।

শুক্রবার সৌদি আরবে প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে জেদ্দায় মিটিং করেন।

মিটিংয়ে সৌদি জেনারেল স্পোর্ট অথরিটি (জিএসএ) এবং ফিফার পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে।

মিটিংয়ে জিএসএ-এর বোর্ড অব ডিরেকটর্সের চেয়ারম্যান তুর্কি আল-শেখ উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্তী এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। নানা গুঞ্জন শেষে মুহাম্মাদ বিন সালমান আবারো প্রকাশ্যে এসেছেন।

আরও পড়ুন : বেঁচে আছেন যুবরাজ মুহাম্মদ, অংশ নিলেন পরিষদ সভায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ