শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সারাদিন অফিসে বসে থেকেও ফিট থাকার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশিরভাগ কর্পোরেট অফিসেই কর্মীদের ডেস্কে বসে কমপক্ষে ৮ থেকে ৯ ঘণ্টা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হয়।প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষের শারীরিক পরিশ্রমের ইচ্ছে ততই কমে যাচ্ছে।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যারা সারাদিন বসে কাজ করেন তাদের নানাবিধ শারীরিক জটিলতার সম্ভাবনা দেখা দেয়।তবে সারাদিন বসে কাজ করলেও নিজের শরীর ফিট রাখতে ও বাড়তি মেদ ঝরিয়ে ফেলার বেশ কিছু উপায় রয়েছে।

মেদ ঝরানোর অন্যতম সহজ উপায় হলো সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করা। কর্মক্ষেত্রে যেহেতু ব্যায়াম করার সুযোগ কম তাই লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে কয়েকবার ওঠানামা করুন।

যারা ডেস্কে একনাগাড়ে বসে দীর্ঘদিন কাজ করেন তাদের হৃদরোগ, ডায়াবেটিস কিংবা কোলেস্টেরল ধরা পড়ে।ক্যানসার হওয়ারও সম্ভাবনা বাড়ে।বিশেষজ্ঞদের মতে,ডেস্কে বসে কাজ করলে ৩০ মিনিট পর পর উঠে দাঁড়ানো উচিত।এতে এই ধরনের রোগ হওয়ার ঝুঁকি কমবে।

কাজের ফাঁকে অফিসের লবিতে কিংবা ডেস্কের আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাটি করতে পারলে সেটাও স্বাস্থ্যের জন্য উপকারী হবে।ডেস্কে বসেই কাজের ফাঁকে ফাঁকে ফ্রি হ্যান্ড এক্সসারসাইজ করুন।মেদ কমানোর জন্য এটা দারুন উপকারী।

সুযোগ পেলে অফিসেই পায়ের ব্যয়াম করুন। একটা চেয়ার টেনে তাতে বসে প্রথমে একটা পা-কে অন্য পায়ের উপর দিয়ে ক্রশ করুন। তখন নিচের পায়ের উপরেই থাকবে আপনার সমস্ত দেহের ভার। তারপর আবার আগের পজিশনে দ্বিতীয় পা নিয়ে আসুন। একই পদ্ধতিতে দ্বিতীয় পা ব্যবহার করুন। যতক্ষণ না আপনার পায়ে টান ধরছে ততক্ষণ এই ব্যয়াম করার চেষ্টা করুন।

কাজের চাপ কমাতে মাঝে-মধ্যে জোরে জোরে শ্বাস নিন। ছাড়ার সময় ধীরে ধীরে ছাড়ুন।এটি এক ধরনের যোগব্যয়াম যা মেদ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ