শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সাংবাদিক নির্যাতন প্রমাণিত হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার ১৯ মে দুপুরে, রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতানের ঘটনা প্রমাণিত হলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আইন কারো উর্ধ্বে নয়। পুলিশ, সেনাবাহিনী বা রাজনীতিবিদ যেই হোক না কেন অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেই।

তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

আসাদুজ্জামান খান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমি একটাই কথা বলতে পারি, দেশে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। নির্বাচনের আগের অশুভ শক্তির মাথাচাড়া রোধ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ