বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

টেক্সাসে স্কুলে গুলিবর্ষণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বের সান্তা ফে হাই স্কুলে গুলিবর্ষণে হতাহতের এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

হামলাকারী সন্দেহে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিমিত্রি পাগোরতিস নামের ওই শিক্ষার্থী শটগান ও রিভলবার দিয়ে গুলিবর্ষণ করেন। বাবার লাইসেন্স করা এসব আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি হামলা চালিয়েছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্কুলে ধারাবাহিকভাবে গুলিবর্ষণে রক্তপাতের তালিকায় সর্বশেষ যুক্ত হল সান্তা ফে হাই স্কুল। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার একটি হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ শিক্ষক-শিক্ষার্থী নিহত হন, যার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়।

শুক্রবারের এই ঘটনায় ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে টেক্সাসের গভর্নর ক্রেগ অ্যাবোট জানিয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেস জানিয়েছেন।

আরো পড়ুন- রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ