শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন

ফের নেপালে বিমান বিধ্বস্ত; নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার েইসলাম: জিও টিভির খবরে বলা হয়েছে, নেপালে খারাপ আবহাওয়ার কারণে বুধবার একটি কার্গোবিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।

নেপালি কোম্পানি মাকালু এয়ার ফ্লাইটের ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত হুমলা জেলায় একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়।

১২ হাজার ৮শ ফুট উচ্চতায় একটি পাহাড়জুড়ে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। গ্রামের প্রধান মাধবপ্রসাদ ধুনগানা বার্তা সংস্থা এএফপিকে জানায়, দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার ধারণা সম্ভবত খারাপ আবহাওয়ার কারণে বিমানটি রুট মিস করে একটি পাহাড়ে ধাক্কা খেয়েছে।

নেপালের যোগাযোগ ব্যবস্থা বেশ দুর্বল। দেশটির সড়ক ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষজন মৌলিক জিনিসপত্র বহনের জন্য প্লেন ও হেলিকপ্টারের ওপর নির্ভরশীল। দেশটির নিরাপত্তার রেকর্ড হতাশাজনক। অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও বাজে ব্যবস্থাপনাই এর মূল কারণ।

এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের একটি বেসরকারি বিমান কাঠমান্ডু বিমানবন্দরে বিধ্বস্ত হলে ৫১জন নিহত হয়। যা দুই দশকের বেশি সময়ের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ