মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন বিষয়ে একমত বাংলাদেশ-জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেছে জাপান। উভয় দেশ যত তাড়াতাড়ি সম্ভব মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের গুরুত্ব সম্পর্কে একমত হয়েছে।

সোমবার টোকিওতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কনো’র মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় এ ইস্যুটি উঠে আসে। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের বিকাশসহ বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা করবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এ এইচ মাহমুদ আলী বর্তমানে টোকিওতে তিন দিনের সরকারি সফরে রয়েছেন।

আলোচনাকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় জাপান সহায়তা অব্যাহত রাখবে বলে কনো পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে আশ্বস্ত করেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জাইকা প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে বৈঠকে মিলিত হন এবং দুদেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

৩০ কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে: মঞ্জু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ