শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী

‘আপনি মহাকাশ জয় করেছেন মানুষের মন জয় করতে পারেননি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টি (জাপা)র চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি মহাকাশ জয় করেছেন, কিন্তু মানুষের মন জয় করতে পারেননি।

শনিবার (১২ মে) বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, মানুষের জীবনের কোনো মূল্য নেই, ন্যায়বিচার নেই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।

জাতীয় পার্টিতে যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, জাতীয় পার্টির ভাবিষ্যৎ উজ্জ্বল দেখেই তারা যোগদান করতে এসেছেন। আপনারা যোগ দেওয়ায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হলো।

জাতীয় পার্টির একাংশের নেতা মাহবুবুর রহমান লিপটন, বগুড়া থেকে নির্বাচিত সাবেক এমপি বিএনপি নেতা এটিএম আমিনুল ইসলাম পিন্টু, ব্যবসায়ী প্রকৌশলী মহিউদ্দিন বাবুর নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

মুগদায় জাতীয় নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ