শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’  বিএনপির সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও গণমাধ্যমিক সচেতনতাটা খুব দরকার নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-পাকিস্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০ মিনিটে ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-পাকিস্তান। এছাড়া আফগানিস্তান ও তাজিকিস্তানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতত্ববিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তান-কাজাখস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বত। ভূমিকম্পে ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি কেঁপে উঠে। পাশাপাশি এ কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তান, পাকিস্তানের কয়েকটি শহরেও। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

হঠাৎ এই ভূকম্পনে ব্যাপক আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মাঝে। অফিস কিংবা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। এমনকি নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন অনেকে। তবে আফগানিস্তান, পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় বাড়িতে ভাঙন ধরেছে বলে জানা গেছে।

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার বিকেলে পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে।দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, ভূমিকম্পে তারা এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পায়নি।

সূত্র;  জিওনিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ