শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’  বিএনপির সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও গণমাধ্যমিক সচেতনতাটা খুব দরকার নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

লেবাননে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফতালি বেনেত লেবাননে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, নির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট লেবাননের সরকার ও হিজবুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই।

ইসরায়েলি শিক্ষামন্ত্রী নাফতালি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েল লেবাননের সরকার ও হিজবুল্লাহকে অভিন্ন বলে মনে করে। ভবিষ্যতে যদি যুদ্ধ হয়,  যুদ্ধের সময় এ ক্ষেত্রে কোনো পার্থক্য করা হবে না যে হিজবুল্লাহ আর লেবনন আলাদা কিছু।

এর আগে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সর্বশেষ যুদ্ধে পরাজিত হয়েছিলো ইসরায়েল। রোববার লেবাননে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে-  হিজবুল্লাহ ও তাদের মিত্ররা অর্ধেকের বেশি আসনে বিজয়ী হয়েছে।

নির্বাচনে ৪৯.২ শতাংশ জনগণ অংশগ্রহণ করেছে। গত নয় বছরের মধ্যে এবারই প্রথম লেবাননে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। আর এ নির্বাচনে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ ইসরায়েল।

আরো পড়ুন-  আসিফা হত্যা মামলা কাঠুয়া থেকে পাঠানকোটে স্থানান্তরিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ