শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’  বিএনপির সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও গণমাধ্যমিক সচেতনতাটা খুব দরকার নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

ওআইসি সম্মেলনের যৌথ ঘোষণায় আপত্তি তুলেছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ঢাকায় সদ্য সমাপ্ত হওয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৪৫তম পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের যৌথ ঘোষণা নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান।

সোমবার (০৭ মে) ঢাকার পাকিস্তানের হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ আপত্তির কথা জানানো হয়েছে বলে জানা যায়।

এতে বলা হয়, যৌথ ঘোষণায় আয়োজক দেশের (বাংলাদেশ) নিজস্ব মতামত প্রতিফলিত হয়েছে। তবে পাকিস্তানের এই প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ওআইসির ঘোষণা সর্বসম্মতি ক্রমে দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশর একান্ত নিজস্ব মতামত নেই।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৫ ও ৬ মে ঢাকায় ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সম্মেলনের শেষ দিনে দেওয়া হয় ৩৯ দফা যৌথ ঘোষণা।

পাকিস্তানের অভিযোগ হলো অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পরামর্শ না করেই এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এছাড়া ঘোষণায় বাংলাদেশের নিজস্ব মতামতই তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেছে একাত্তরে স্বাধীনতা যুদ্ধে পরাজিত দেশটি।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ওআইসি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মতামত নিয়েই এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এখানে বাংলাদেশের নিজস্ব মতামত দেওয়ার সুযোগ নেই।

‘কোনো দেশ যদি এই ঘোষণাপত্র নিয়ে অভিযোগ করতে চায়, তাহলে তারা ওআইসির সচিবালয়ে অভিযোগ করতে পারে। তাদের সেই সুযোগ রয়েছে বলে বলেন তিনি’

আরো পড়ুন- নতুন করে সামরিক অভিযানের ঘোষণা দিলেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ