রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানে ১১ তালেবানের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে ১১ তালেবান সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দেশটির সেনাপ্রধানের বরাত দিয়ে শনিবার এ খবর দিয়েছে সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজ।

পাকিস্তানে গত কয়েক বছরে একাধিক সন্ত্রাসী হামলা চালানো এবং ওইসব হামলায় অন্তত ৬০ জন সাধারণ নাগরিককে হত্যার জন্য তাদের অভিযুক্ত করা হয়েছে।

শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাস দমন আইন অভিযুক্তদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে এসব কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, বিশেষ সামরিক আদালতে এ বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেও সেখানে অভিযুক্তদের আইনি সুবিধা দেয়া হয়েছিল।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ