শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

গাজীপুর সিটিতে বিএনপির পাশে আ’লীগের এক পক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একটি পক্ষ বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।

দলের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে হারাতে আওয়ামী লীগের ওই পক্ষ কাজ করছে বলে তথ্য পেয়েছে আওয়ামী লীগ।

গত রবিবার ক্ষমতাসীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গাজীপুরের নেতাদের ঢাকায় ডেকে এনে এ বিষয়ে সতর্কও করেছেন। বলেছেন, জাহাঙ্গীর হারলে সেখানে কেউ সংসদ সদস্য হতে পারবেন না।

ওই বৈঠকে গাজীপুরের আওয়ামী লীগ নেতাদের বিরোধ মেটাতে ওবায়দুল কাদের ছাড়াও অনেক নেতা উপস্থিত ছিলেন।

গত ২৬ এপ্রিল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিষয়টি জানতে পেরে তিনি আজমতকে ফোন করেছেন। বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলবেন তিনি।

এর পরদিন থেকে জাহাঙ্গীরের পক্ষে ভোটের প্রচারে নামেন আজমত। তবে তার প্রভাব বলয়ের বহু নেতা-কর্মী এখনও নীরব বলে তথ্য পাওয়া যাচ্ছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ