শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

কর্মস্থলে শ্রমিক মারা গেলে ২ লাখ টাকা পাবে পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সকালে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শোভাযাত্রা শেষে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, কর্মস্থলে শ্রমিক নিহত হলে পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে।

নিহতের সন্তান ডাক্তারি কিংবা টেক্সটাইলে পড়লে দেয়া হবে ৩ লাখ টাকা এবং কোনো শ্রমিক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে দেয়া হবে ১ লাখ টাকা। এসময় নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, অনেক প্রতিষ্ঠান এখনও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেনি। এ কারণে পোশাক খাতে কমিটি গঠন করে দেয়া হয়েছে। যারা কর্মস্থলে নিহত ও আহত হবেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সচেষ্ট আছে। একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে মালিক-শ্রমিকদের একসাথে কাজ করতে হবে। আর যে ক্ষতিপূরণে ঘোষণা দেয়া হয়েছে তা বাস্তবায়ন চায় শ্রমিকরা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ