শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রোহিঙ্গাদের ভারতে প্রবেশে বাধা দিতে সীমান্তে নজরদারির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী।

এ ব্যাপারে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের সেদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না কারণ গোয়েন্দা বাহিনীর হাতে তথ্য রয়েছে শরণার্থীদের অনেকের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে। সম্প্রতি ভারত সরকার জানিয়েছে, সেদেশে আশ্রয় নেয়া শরণার্থীদেরকেও বের করে দেয়া হবে।

পর্যবেক্ষকরা বলছেন, ভারত সরকারের রোহিঙ্গা বিরোধী নীতি থেকে বোঝা যায়, তারা দুটি লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। প্রথমত, বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়ে এবং এরই মধ্যে ভারতে আশ্রয় দেয়া রোহিঙ্গা শরণার্থীদেরকে বের করে দেয়ার সিদ্ধান্তের মাধ্যমে মূলত তারা বাংলাদেশ সরকারের ওপর আরো বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে যাতে ঢাকা কর্তৃপক্ষ রোহিঙ্গাদেরকে নিজ দেশের নাগরিক হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়।

যেমনটি মিয়ানমার সরকার দাবি করে থাকে রোহিঙ্গা মুসলমানরা সেদেশের নাগরিক নয় বরং তারা বাঙালি এবং অভিবাসী হিসেবে প্রতিবেশী বিভিন্ন দেশে অবস্থান করছে। এখন মিয়ানমার সরকারের সঙ্গে সুর মিলিয়ে ভারত সরকারও একই কথা বলছে।

দ্বিতীয়ত, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সম্পর্ক থাকার অভিযোগ তুলে ভারত সরকার আসলে এমন এক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যাতে শরণার্থীরা ভারতে আশ্রয় চাওয়ার কোনো সুযোগ না পায়।

এমনকি ভারত সরকার এর আগে রোহিঙ্গাদেরকে সন্ত্রাসী অভিহিত করে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে এমনভাবে তাদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টির চেষ্টা চালিয়েছে যাতে তাদেরকে আশ্রয় না দেয়ার পক্ষে যুক্তি দেখানো যায়।

বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সুসম্পর্ককে কাজে লাগিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞ সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, মিয়ানমারের সঙ্গে ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা