শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

তাবলিগ ইস্যুতে মিরপুরে আলেমদের সঙ্গে চলছে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ, মিরপুর থেকে

তাবলিগ জামাতের চলমান সঙ্কটকে উপলক্ষ করে মিরপুর-১১ বায়তুল মা'মুর মসজিদে চলছে ওলামাদের গুরুত্বপূর্ণ বৈঠক।

আজ রোববার বাদ আসর থেকে শুরু হওয়া বৈঠক এখনো চলছে। ৩০৪ নং হালকার উদ্যোগে আয়োজিত এ মজমায় মিরপুরের বিভিন্ন মাদরাসার আলেম অংশগ্রহণ করেছেন।

বায়তুল মা'মুর মসজিদের ইমাম মাওলানা জাফর আহমাদের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈঠকে বক্তারা বলেন, দ্বীন হচ্ছে মানার নাম। যাকে মানব তাকে কষ্টি পাথরে যাচাই করে মানব।

বাদ মাগরিব বিশেষ বয়ানে জামিয়া মাদানিয়া বারিধারার নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান বলেন, বাংলাদেশের চট্রগ্রাম উপকূলে সাহাবা, তাবেয়ি, তাবে তাবেয়িগণ শুধু ব্যবসা করতে এসেছেন তা নয়, বরং তাঁরা আখলাকে নববি নিয়ে এসেছেন। এই আখলাকে মুগ্ধ হয়েই অত্র অঞ্চলের মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন।

তিনি বলেন, নববি আখলাক থেকে বাইরে গিয়ে শক্তি বলে, ক্ষমতা বলে ইসলাম প্রচার করা যায় না।

চলমান সঙ্কট নিয়ে একে একে আলেমগণ বক্তব্য ও মতামত তুলে ধরছেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জানতে চোখ রাখুন পরবর্তী নিউজে।

বাসায় যেভাবে সময় কাটছে মাওলানা যুবায়ের ও সৈয়দ ওয়াসিফের

কার্যক্রম স্বাভাবিক; ভেতরে চাপা ক্ষোভ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ