শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
কিছুক্ষণ আগে আবারও ভূমিকম্প অনুভূত  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান

কাশ্মীরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, শনিবার রাতে রাজ্যটির বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ এলাকা কাশ্মীর উপত্যকা। এর আগে, ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৪০ হাজারের বেশি মানুষ নিহত হন।

সূত্র: ইন্ডিয়া টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ