শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

পদ্মাসেতু রেল প্রকল্পে ২৪ হাজার কোটি টাকা দেবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে চীনা এক্সিম ব্যাংকের সঙ্গে এ চুক্তি হয়। এটিই হচ্ছে দেশটির সঙ্গে করা এ যাবৎকালের সবচেয়ে বড় ঋণ চুক্তি।

প্রকল্পটি বাস্তবায়নে এখন পর্যন্ত মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে চীন সরকার এ চুক্তির আওতায় ঋণ দিচ্ছে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা।

চীনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চীনা এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও এশিয়া উইংয়ের প্রধান মো. জাহিদুল হক আর চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সানপিং। ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি কর্মকর্তারা এবং চীনে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দলে থাকা ইআরডির যুগ্ম সচিব ড. একেএম মতিউর রহমান চুক্তির বিষয়টি জানিয়েছেন, ইআরডির অপর কর্মকর্তা সিনিয়র অ্যাসিসট্যান্ট চিফ মাসুমা আখতারকে।

ইআরডির অতিরিক্ত সচিব মো. জাহিদুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন ইআরডির যুগ্ম সচিব ড. একেএম মতিউর রহমানসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ৪ জন প্রতিনিধি।

সূত্র জানায়, চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হলেও একের পর এক জটিলতার কারণে আটকে যায় এ চুক্তি। ফলে নির্ধারিত সময়ে প্রকল্পটির বাস্তবায়ন শঙ্কার মধ্যে পড়ে। এর পরিপ্রেক্ষিতে নানা আলাপ-আলোচনার পর অবশেষে চুক্তি স্বাক্ষর হলো।

এসএস

আরো পড়ুন : আজ রোহিঙ্গদের দেখতে আসছেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ