শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

তথ্যপ্রযুক্তি মামলায় বিডিজবসের সিইও ফাহিম মাসরুর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশে চাকরির সবচেয়ে বড় অনলাইন বাজার বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাসরুরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

রাজধানীর কারওয়ান বাজারের বিডিজবসের কার্যালয় থেকে  বুধবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয় বলে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানায় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আল সাদিক এই মামলা করেন।

এতে অভিযোগ করা হয়, ফাহিম মাসরুরের ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ার করা হয়েছে। অভিযোগের সঙ্গে বাদী এধরনের ৮টি স্ক্রিনশট যুক্ত করেন বলে এজাহারের লেখা হয়েছে।

ফাহিম মাসরুর বিডিজবস প্রতিষ্ঠা করে প্রায় দেড় যুগ আগে ন। এছাড়াও তিনি প্রধান নির্বাহী বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলেরও।

ফাহিম দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির পরিচালক। এর আগে তিনি সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেন।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উসকানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশের অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধে’ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ফাহিম মাসরুরের বিরুদ্ধে এই মামলা গ্রহণ করা হয়েছে।

এসএস

আরো পড়ুন : নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত আসারামসহ ২ সঙ্গী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ