শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

সিগারেট ধরাতে গিয়ে আগুনে পুড়ল ৪ জন, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসায় সিগারেট ধরাতে গেলে গ্যাসলাইটার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মারা যায় তামিম নামে ৭ মাসের একটি শিশু।

এ ঘটনায় শিশুটির বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন বাসার নিরাপত্তাকর্মী মনির (৩০) ও তাঁর স্ত্রী মিনা (২২)। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা গ্রামে।

জানা যায়, মিরপুরে ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩ নম্বর রোডের ৪নং বাড়ির নিচতলায় সিকিউরিটির গার্ডরুমে পরিবার নিয়ে থাকেন বাড়ির কেয়ারটেকার মানিক মিয়া। মঙ্গলবার রাত ১২টার দিকে মানিক মিয়া সিগারেট ধরানোর সময় দিয়াশলাইয়ে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। আগুনে তারা তিনজন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশুটি সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে গেছে। দগ্ধ মনিরের ৮৫ শতাংশ ও তার স্ত্রী মিনার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

ছেলেকে সিগারেট না দেয়ায় বাবাকে খুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ