শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
কিছুক্ষণ আগে আবারও ভূমিকম্প অনুভূত  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান

মুসলমানদের জন্য কী করেছে মোদি সরকার? জানাবে আরএসএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নরেন্দ্র মোদির বিজেপি সরকার মুসলিমদের জন্য কী কী কাজ করেছে তা প্রচার করবে আরএসএস। আর এ জন্য তারা রমজান মাসকে চেছে নেবে বলে জানা গেছে।

আর এসএস জানায়, তিন তালাক বিল, হজ যাত্রা সহজকরণ, মুসলিম ছাত্রদের জন্য ছাত্রবৃত্তি চালু ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হবে প্রচারণায়।

যদিও এসব নিয়ে সেখানকার মুসলিমদের তীব্র আপত্তি আছে এবং তাদের মতে অধিকাংশ আইন করা হয়েছে ইসলামের বিপক্ষে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) রমাজনের পবিত্র মাসে ইফতার পার্টির আয়োজন করে এইসব কাজের প্রচার করবে বলে জানিয়েছে কলকাতার পত্রিকা টিডিএন।

হিসেব অনুযায়ী চলতি বছর ১৬ অথবা ১৭ মে থেকে শুরু হবে রমজান মাস। ২০১৯ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য করে এই মাস বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জানা যায়, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে রমজান মাসে দেশের বিভিন্ন জায়গায় ইফতার পার্টির আয়োজন করা হবে। এই ইফতার পার্টিগুলিতে বিজেপি মন্ত্রী, সাংসদ ও বিধায়কদেরও দেখা যাবে। মঞ্চের অধ্যক্ষ ইন্দ্রেশ কুমারও এই ইফতার পার্টিগুলিতে যোগ দেবেন।

মেয়েকে শালীন জীবনে রাখতে চান শাহরুখ খান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ