শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
কিছুক্ষণ আগে আবারও ভূমিকম্প অনুভূত  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান

হুমকিতে আফগানের ২ মিলিয়ন মানুষের জীবন-জীবিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : অনাবৃষ্টি ও খড়ার কারণে হুমকির মুখে পড়েছে আফগানিস্তানের ২ মিলিয়ন মানুষের জীবন-জীবিকা। পুরো ২০১৭ সাল আফগানিস্তান অনাবৃষ্টিতে ভুগছে।

অনাবৃষ্টির কারণে সেখানে খাদ্য ও পানীয় তীব্র সংকট দেখা দিয়েছে। আগামী দুই মাসে এ সংকট আরও তীব্র হবে বলে ধারণা করছে ইউনিসেফ।

গতকাল সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ এ বিষয়ে একটি সতর্ক বার্তা জারি করেছে।

এর আগে প্রচণ্ড শীত ও শুষ্ক আবহাওয়ার জন্য আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২২টিরেই চাষাবাদ ক্ষতিগ্রস্থ হয়।

ইউনিসেফের বিবৃতি অনুযায়ী, আফগানিস্তানের অধিক ক্ষতিগ্রস্থ ১০টি প্রদেশের ২০-৩০ ভাগ পানির উৎস শুকিয়ে গেছে।

এতে সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে শিশুরা। কেননা তারা খাদ্য সংকট, পর্যাপ্ত খাবার পানি ও পুষ্টিকর খাদ্যশূন্যতার কারণে শিশুস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে।

অনাবৃষ্টির কারণে গৃহপালিত পশুসহ সাধারণ প্রাণীরাও হুমকির মুখে রয়েছে। ফলে স্থানীয় জনগণ পশু বিক্রি বা অন্যত্র পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছে।

সম্প্রতি আফগান প্রেসিডেন্ট কৃষি মন্ত্রণালয়কে কৃষকদের ঘাস সরবারহের নির্দেশ দিয়েছেন।

আরব নিউজ থেকে নিহার মামদূহ’র অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ