শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম: আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে। তাঁর নাগরিকত্ব বাতিল নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য এবং দেখানো চিঠিও রহস্যজনক।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা জিয়া পরিবারের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে স্পষ্ট ভাষায় দেশবাসীকে জানাতে চাই তারেক রহমান জন্মসূত্রে বাংলাদেশের গর্বিত একজন নাগরিক। তিনি তার প্রিয় এই দেশের নাগরিক ছিলেন, আছেন এবং থাকবেন।

উল্লেখ্য, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান। তিনি প্রশ্ন তুলে বলেন, সেই তারেক রহমান কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

 

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার তারেক রহমানের পক্ষে শাহরিয়ারকে আইনি নোটিশ পাঠান বিএনপির এক আইনজীবী।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ