শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

পরপর ৩ দিন ৩ ইজতেমা : প্রধান অতিথি আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : আজ সোমবার থেকে পরপর ৩ দিন  দেশের ৩ জায়গায় অনুষ্ঠিত হবে দাওয়াতুল হক বাংলাদেশের তিনটি ইজতেমা। সবগুলো ইজতেমাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম ও গুলাশান সেন্ট্রাল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

আজান, ইকামত, অজু, নামাযসহ বিভিন্ন সুন্নতের আমল মশকের মধ্য দিয়ে অনুষ্ঠানগুলো পরিচালিত হবে। এছাড়াও থাকবে বিশেষ বয়ান ও আলোচনা।

আজ সোমবার ২৩ এপ্রিল প্রথম ইজতেমা অনুষ্ঠিত হবে ঢাকা সিদ্দিকবাজার ঢাকা হোটেল সংলগ্ন আল জামিয়া মাজাহিরুল উলুম মাদারাসয়। খতমে কুরআন ও খতমে বুখারি উপলক্ষে অনুষ্ঠিত ইজতেমা শুরু হবে বিকাল ৪টা থেকে।

দ্বিতীয় ইজতেমা হবে আগামীকাল মঙ্গলবার ২৪ এপ্রিল খুলনায়। খুলনা দারুল উলুম মাদরাসায় বিকাল ৩টা থেকে একটি এবং ফুলবাড়ি দৌলতপুর ইমদাদুল উলুম বশিরিয়া মাদরাসায় সন্ধ্যার পর থেকে দ্বিতীয় আরেকটি ইজতেমা অনুষ্ঠিত হবে।

২৫ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে যশোর সদর উপজেলার নতুন বাজারের বায়তুল মোকাররম জামে মসজিদে। রাঙামাটি গ্যারেজের পার্শ্ববর্তী মসজিদটিতে দিনব্যাপী চলবে মশক, আমল ও বয়ান। সকাল ৯টা থেকে শুরু হওয়া ইজতেমায়

উল্লেখ্য, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ সুন্নতের আমল জিন্দা করার মেহনতকে উচ্চকিত করতে দেশব্যাপী তাদের কার্যক্রম চোখে পড়ার মতো। সব উলামায়ে কেরামের আস্থা অর্জন করা এ মেহনতটির অধীনে দেশের প্রতিটি জেলা-উপজেলায় চলে সুন্নতের মশক ও আমল।

আরো পড়ুন : ওলামায়ে কেরামের নির্দেশনা আমাদের পাথেয়: আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ