মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

প্রধানমন্ত্রীসহ ৫৩ রাষ্ট্রপ্রধানের যোগদানে শুরু হচ্ছে কমনওয়েলথ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী :  ‘সাধারণ ভবিষ্যতের দিকে’ (টুয়ার্ডস কমন ফিউটার) এ প্রতিপাদ্য নির্ধারণ করে আজ শুরু হচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের ২৫তম সম্মেলন (সিএইচওজিএম)। লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে দুদিনব্যাপী এ শীর্ষ সম্মেলন  শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৩টি কমনওয়েলথ দেশের সরকারপ্রধানরা এতে যোগ দিচ্ছেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য উন্নতি, নিরাপত্তা, ন্যায্যতা এবং স্থায়িত্ব অর্জনের লক্ষ্য সামনে রেখে সরকারপ্রধানদের এ অংশ গ্রহণ খুবই উৎসাহমূলক বলে দাবি করা হচ্ছে।

উদ্বোধনের পর স্কটল্যান্ড কিউসির ল্যাংকেস্টার হাউজে দেওয়া আনুষ্ঠানিক সংবর্ধনায় কমনওয়েলথ নেতারা যোগ দেবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া ও থাকবেন এ সংবর্ধনা অনুষ্ঠানে।

এছাড়াও তারা বিকালে সেন্ট জেমস প্রাসাদে কমনওয়েলথ মহাসচিব আয়োজিত অপর এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।সম্মেলনের উদ্বোধনী দিনে ল্যাংকেস্টার হাউজে কমনওয়েলথ নেতারা তিনটি কার্যনির্বাহী সেশনে অংশ নেবেন।

নিয়মানুসারে সিএইচওজিএম বৈঠকের আয়োজক দেশই এর সভাপতিত্ব করে। সিএইচওজিএম বৈঠকে আয়োজক দেশের কাছে কমনওয়েলথ’র সভাপতিত্ব স্থানান্তর করা হবে। মাল্টার প্রধানমন্ত্রী ড. জোসেপ মাসকাটের কাছ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে এই সভাপতিত্ব স্থানান্তর হবে এবং ২০২০ সালে ২৬তম সিএইচওজিএম বৈঠক পর্যন্ত তিনি এ পদে থাকবেন।

২৫তম সিএইচওজিএম বৈঠকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ভানুয়াটুতে ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দ্বীপ রাষ্ট্রটি ঘূর্ণিঝড় পাম আক্রান্ত হওয়ায় এটি পরে ব্রিটেনে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

প্রথম সিএইচওজিএম বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে এবং এ পর্যন্ত এর ২৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠকটি হয় মাল্টার ভ্যালেটাতে। সাধারণত প্রতি দুই বছর অন্তর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কমনওà