বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

হুজুর ছদ্মবেশ ধরে ইয়াবা পাচার; গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম থকে হুজুর ছদ্মবেশী দুই ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৮০০ ইয়াবা।

জানা যায়, সোমবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়ার রশিদ আহমদ (৬০) ও একই এলাকার ফরিদ আহমদ (৫২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক (মেট্রো) শামীম আহমেদ জানান, এ দুজন দীর্ঘদিন ধরে ইসলামি লেবাস পরে মাদকের ব্যবসা করে আসছেন। যাতে কেউ সন্দেহ না করতে পারে এ কারণে তারা এ বেশ ধরে। অথচ তারা হুজুর নয়; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই তারা এ ছদ্মবেশ ধারণ করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, দুই পুলিশ প্রত্যাহার