মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যে রেস্টুরেন্টে ঢুকলেই স্মরণ হবে মৃত্যুর কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: এতে কোন সেন্দহ নেই যে প্রত্যেক মানুষকে সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার। কিন্তু থাইল্যান্ড ও ব্যাংককে ‘কিডমাই ক্যাফে’ নামে এমন এক রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে যেখানে আগতদের নানা উপায়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া হয়।

এ হোটেলে কঙ্কাল থেকে শুরু করে কফিন পর্যন্ত বিদ্যমান রয়েছে। হোটেল দেয়ালের নানা জায়গায় বিভিন্ন বাণী সম্বলিত ফলক লাগানো হয়েছে যা মানুষকে মৃত্যু, অসুস্থতা, অক্ষমতা, ও বার্ধক্যের স্মরণ করিয়ে দেবে।

ব্যতিক্রমি এ রেস্টুরেন্ট নির্মাণকারীগণ বলেছেন, পৃথীবিতে কাস্টমার আকৃষ্ট করার জন্য হাজারো বিশেষত্ব রেখে রেস্টুরেন্ট নির্মাণ করা হলেও মৃত্যু স্মরণ করিয়ে দেয় এমন রেস্টুরেন্ট কেই নির্মাণ করেনি। তাই আমরা এমন অভিনব উদ্যোগ নিয়েছি।

কিডমাই ক্যাফের পরিবেশটাই এমন যে আগত ব্যক্তি নিজে নিজেই মৃত্যুর স্মরণ করতে থাকে। এমন ভাবনার জন্ম হয় যেন সে একেবাইরে নিকটে চলে এসেছে।

এখানে কফিনবন্দি হয়ে শুয়ে থাকারও ব্যবস্থা আছে। কেউ চাইলে এখানে নিজের ওসিয়ত নামাও লিখে রাখতে পারেন। ক্ষণস্থায়ী জীবনের নানা বিষয়ে লেখা এতটি বিশেষ সাইনবোর্ডও রয়েছে। যার সারমর্ম হলো, পৃথিবী থেকে খালি হাতে যেতে হবে।

এক্সপ্রেস নিউজ হাওলাদার জহিরুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ