শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

খতিবুল ইসলাম মাওলানা সালেম কাসেমি গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ)-এর প্রধান পরিচালক খতিবুল ইসলাম মাওলানা সালেম কাসেমি গুরুতর অসুস্থ। পরিবার তার সুস্থতার জন্য দোয়ার আবেদন করেছে।

কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে মাওলানা সালেম কাসেমিকে স্থানীয় প্রাইভেট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে ভর্তি করা হয়েছিলো। দুই দিন ভর্তি থাকার তার অবস্থার কিছুটা উন্নতি হলে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন।

কিন্তু গতকাল থেকে তার অবস্থা আবার উদ্বেগজনক। মাওলানা মুহাম্মাদ সালেম কাসেমি হুজ্জাতুল ইসলাম একাডেমির চেয়ারম্যান মাওলানা ডা. শাকিব কাসেমি বলেছেন, তিন দিন আগে তার অবস্থার উন্নতি হয়েছিলো। কিন্তু গতকাল থেকে আবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন। নিশ্বাস নিতে কস্ট হচ্ছে তার।

কয়েকজন অভিজ্ঞ ডাক্তার তার চিকিৎসা করছেন। তারা মাওলানা কাসেমীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মসজিদের ইমাম ছাত্র ও শিক্ষক ও জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ