শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ইয়েমেনের বাজারে সন্ত্রাসীদের গুলিতে আলেম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইয়েমেনের পূর্বাঞ্চলের হাজারামৌত প্রদেশের সিয়ন শহরের বিশিষ্ট আলেম শেখ সালামাত কাছিরী কে ৯ এপ্রিল অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

ইয়েমেনি সুফি পণ্ডিত শেখ সালামাত কাছিরি সিয়ন শহরের বাজারে হাটার সময়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

গতমাসে দেশটির ঐতিহাসিক শহর ত্রিমে শেই ইদরুস ইবনে সামিত নামে এক আলেমকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

হাজারামৌত প্রদেশে সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতের বিশেষ বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

হাজারামৌত প্রদেশে আমিরাতের বিশেষ বাহিনীর উপস্থিতের বিরোধিতা করছে মনসুর হাদি কর্তৃক নিয়োজিত ইয়েমেনের সামরিক বাহিনীর এক কমান্ডার।

সূত্র: আল-ইকনা

আরো পড়ুন- মাদরাসা শিক্ষার্থী ওসামা বিন নূর; রাণী এলিজাবেথের হাত থেকে সম্মাননা পদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ