মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

হিজাব পরায় যুক্তরাষ্ট্রে মুসলিম নারীকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হ্যারিস কাউন্টিতে বৃহস্পতিবার সড়কের পাশে ছুরিকাঘাতে ৩১ বছর বয়সী এক মুসলিম হিজাবধারী নারী আহত হয়েছে।

ছুরিকাঘাতে আহত নারী একজন নার্স বলে জানা গেছে।

এ ঘটনা সম্পর্কে ভিকটিম বলেন, বৃহস্পতিবার ভোরে হাসপাতালের ডিউটি শেষে তিনি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে একটি গাড়ি তার গাড়িটির প্রায় গাঁ ঘেঁষে চলে যায়। তিনি তার গাড়ির কোনও ক্ষতি সাধিত হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে নিজ গাড়ি থেকে বেরিয়ে আসেন। এমন সময়ে পাশ ঘেষে যাওয়া সেই গাড়িটি ইউটার্ন করে আবার তার দিকে ফিরে আসে।

এরপর, সেই গাড়িটি থেকে তার চালক বের হয়ে আসে এবং উচ্চস্বরে তাকে, তার পোষাক ও ধর্ম নিয়ে বাজে কথাবলা শুরু করে। এ ঘটনার পর তিনি দ্রুত তার গাড়িতে আবার ফিরে যাবার চেষ্টা করেন, কিন্তু এর পূর্বেই সেই ব্যক্তি তাকে আক্রমন করে বসে।

এ ঘটনার পর আহত সেই মুসলিম নারী চিকিৎসার জন্য তার কর্তব্যরত হাসপাতালে ফিরে যান । সুশ্রুষা করার পর তিনি ফিরে এসে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানান।

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস বলে, এ ঘটনার প্রেক্ষিতে হ্যারিস কাউন্টি পুলিশ জানিয়েছে, তারা ধারনা করছে এটি কোনও হেট ক্রাইম ধরনের ঘটনা হয়ে থাকতে পারে। তারা আরও জানায়, উক্ত ঘটনাটি নিয়ে তারা তদন্ত করছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ