শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

'সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তুরস্কের মধ্যস্থতা করার আপনি কে?'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ায় কুর্দি যোদ্ধা ও আঙ্কারার মধ্যে ফ্রান্সের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কুর্দি সশস্ত্র যোদ্ধাদের আঙ্কারা সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

রাজজধানী আঙ্কারায় এক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তুরস্কের মধ্যস্থতা করতে আসার আপনি কে?

এসডিএফকে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানায়, যাদের দেশে এই সন্ত্রাসীরা স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তাদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার। তুরস্কের বিরুদ্ধে তারা শত্রুতা ছাড়া আর কিছু করছে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কুর্দি সন্ত্রাসীদের একটি প্রতিনিধি দলকে প্যারিসে আমন্ত্রণ জানিয়ে সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ও তুরস্ক সরকারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। সে প্রস্তাব প্রত্যাখ্যাস করে প্রেসিডেন্ট এরদোগান শুক্রবার এসব কথা বলেন।

সিরিয়ায় সক্রিয় কুর্দি ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও তাদের সশস্ত্র শাখা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন মনে করে তুরস্ক। তাদের সঙ্গে কুর্দি ওয়ার্কাস পার্টিরও (পিকেকে) সংশ্লিষ্টতা রয়েছে।

কুর্দিরা কয়েক দশক ধরে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহে লিপ্ত রয়েছে।

তুর্কি নেতা বলেন, পিওয়াইডি ও ওয়াইপিজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিজের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হামলা নিয়ে অভিযোগ করার অধিকার ফ্রান্সের নেই।

যারা সন্ত্রাসীদের সঙ্গে বিছানা ভাগাভাগি করেন এবং যারা তাদেরকে নিজেদের প্রাসাদে আমন্ত্রণ জানান, আগে-পরে যখনই হোক, তারা তাদের ভুলগুলো টের পাবেন বলে জানান এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীতে ফ্রান্স যখন পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের কাছে সাহায্য চাওয়ার সাহসও তাদের থাকবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ