শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পাল্টাপাল্টি লড়াইয়ে ৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার আমেরিকার ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। একই সঙ্গে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই বহিষ্কার ও কনস্যুলেট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

তিনি বলেন, রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাব হিসেবে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়াও ৬০ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে। সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। একসঙ্গে সিয়াটলের রুশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়। এর জবাবেই রাশিয়া এই সিদ্ধান্ত নিল।

সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একমত হন। তবে সলসবারির ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া।

৪ মার্চ ব্রিটেনের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রের বাইরে বেঞ্চিতে সের্গেই ও তার মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ