রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

আরও একটি রাজনেতিক জোট হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ গণফ্রন্টসহ নিবন্ধনভুক্ত কয়েকটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার গণফ্রন্টের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কনিকা মাহফুজ আরা বেগমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করবেন গণফ্রন্টের চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি জাকির হোসেন। এ রাজনৈতিক জোটে গণফ্রন্টসহ কয়েকটি নিবন্ধিত দলের সমন্বয়ে নতুন জোট প্রতিষ্ঠা করা হবে।

তবে কোন কোন দল এ জোটে থাকছে তা প্রকাশ করা হয়নি।

নতুন রাজনৈতিক দল গঠন করছেন আয়েশা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ