শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে পরকীয়ায় আসক্ত স্ত্রী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জুবাইর, টেকনাফ

টেকনাফ উনছিপ্রাংয়ের পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে ছুরা খাতুন (৪৫) নামে এক রোহিঙ্গা নারী খুন হয়েছে।

বুধবার (২৮ মার্চ) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে তিনি মারা যান। নিহত ছুরা খাতুন উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আলী জোহারের স্ত্রী।

এ ঘটনায় স্বামীসহ নুর কবির (৩৮) নামে অপর এক জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আলী জোহার এক বছরের বেশি সময় ধরে মিয়ানমার কারাগারে জেল খেটে মাস দেড়েক আগে বাংলাদেশের ক্যাম্পে ফিরেছেন। ফিরেই জানতে পারেন, স্ত্রী ছুরা খাতুন একই ব্লকের মীর আহামদের পুত্র নূর কবির (২৮) পরকিয়ায় মত্ত।

এই নিয়ে গত মাস দেড়েক ধরে স্থানীয়ভাবে শালিস-বিচার হয়েছে। এক পর্যায়ে গত বুধবার আলী জোহার বাইরে থেকে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে চারদিকে হন্য হয়ে খোঁজেন।

এক পর্যায়ে তিনি জানতে পারেন স্ত্রী ছুরা খাতুন পরকিয়া প্রেমিক নূর কবিরের বাড়িতে অবস্থান করছে। সেখানে গিয়ে নূর কবিরের চাচা আবদুর রশিদের বাড়িতে স্ত্রীকে দেখতে পেয়ে কিছু বুঝে উঠার আগে উপুর্যপরি ছুরিকাঘাত করেন স্বামী। এতে ছুরা খাতুন গুরুতর আহত হয়।

তাকে একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবগত না করে রাতেই দাফনের ব্যবস্থাকালে পুলিশ খবর পায়।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, স্বামীর ছুরিকাঘাতে নিহত ওই নারীর মরদেহ গোপনে দাফন করার খবর পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

বিদেশিদের যৌন কাজে ব্যবহার হচ্ছে অল্পবয়সী রোহিঙ্গা মেয়েরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ