শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

রাশিয়া সফরের পর এরদোগানের সঙ্গে কাতার আমিরের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে কাতারি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে এ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হলো। এরই মাঝে কাতারের আমির রাশিয়া সফর করেছেন।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর দোহা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগের চেয়ে বেশি তৎপর হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ