শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ইউরোপে রহস্যময় ‘কমলা তুষারপাত’ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

পূর্ব ইউরোপের দেশগুলো সম্প্রতি রহস্যময় কমলা তুষারপাতে আচ্ছাদিত হতে দেখা যাচ্ছে। এমমনকি আকাশের রঙও কমলা বর্ণ ধারণ করেছে বলে পশ্চিমের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে।

রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মলদোভার লোকজন তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমলা রঙের তুষারের’ ছবি শেয়ার করছেন।

বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। অনেকে মন্তব্য করেছেন, মনে হচ্ছে যেন পৃথিবীতে নয়, মঙ্গল গ্রহে স্কি করছি‌। বাসযোগ্য এই গ্রহের দিন কি তবে ফুরিয়ে আসছে?’

পূর্ব ইউরোপের কয়েকটি দেশে ‘কমলা রঙের তুষারপাত’ হয়েছে। ছবি: বিবিসির সৌজন্য

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাহারা মরুভূমি থেকে আসা বালুর সঙ্গে বৃষ্টি ও বরফ মিশ্রিত হয়ে এই রং ধারণ করেছে।

তারা জানান, প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এটা হয়ে থাকে। তবে এবার সাহারা মরুভূমি থেকে আসার বালুর রং আগের চেয়ে ভিন্ন হয়েছে। তাই এমনটা ঘটেছে।

[embed][/embed]