রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

স্বাধীনতা দিবস উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মহান স্বাধীনতা দিবস  উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকাল ৯ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জৈষ্ঠ্য পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। মুনাজাতে ২৫ মার্চ কালরাতে শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

এছাড়া মুনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যান কামনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ মোজাহারুল মান্নান, মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও কর্মকর্তা-কর্মচারিসহ সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে আজ সকাল ৭ টায় ধানমন্ডীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানায় ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ