শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

কাল মিশরে প্রেসিডেন্ট নির্বাচন; আবারও আসছেন সিসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাল সোমবার শুরু হচ্ছে মিসরের প্রেসিডেন্ট নির্বাচন। ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনের এ নির্বাচনে মিসরীয়রা তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবে।

এবারের নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন আবদেল ফাত্তাহ আল সিসি। ধারণা করা হচ্ছে তিনিই ফের প্রেসিডেন্ট হতে চলেছেন।

মিশরে প্রায় ৬ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষই এ দেশে। তবে প্রেসিডেন্ট পদে মাত্র দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবদেল ফাত্তাহ আল সিসির বিপরীতে যিনি নির্বাচন করছেন তার নাম মুসা মোস্তফা মুসা। বিশ্লেষকরা তাকে সিসির হাতের পুতুল বলে মনে করে। তাই আগামী চার বছরের জন্য সিসির জয় অনেকটা নিশ্চিত।

এ নির্বাচনে যারাই প্রার্থী হতে চেয়েছেন, কৌশলে তাদের সরিয়ে দিয়েছেন মিসরের সাবেক সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া সিসি। এমনকি স্বল্প পরিচিত কোনো প্রার্থীকেও। তাই বলা যাচ্ছে এটি একটি পরিকল্পিত নির্বাচন যেখানে সিসি ছাড়া আর কেউ নির্বাচিত হতে পারছেন না।

‘ইসলামি আর্মি’ গঠনের পরিকল্পনা তুরস্কের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ