শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘আমেরিকাকে ঠেকাতে চীন ও রাশিয়ার আরো ঘনিষ্ঠ হবে ইরান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  আমেরিকার ইরান বিরোধী পদক্ষেপ প্রতিহত করতে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে তেহরান।

চরম উগ্র কূটনীতিক জন বোল্টনকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার ফলে ওয়াশিংটনের ইরান বিদ্বেষী নীতি আরো কঠোর হবে বলে যখন ধারণা করা হচ্ছে তখন এ ঘোষণা দিল তেহরান।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উগ্র ব্যক্তিদের ব্যবহার প্রমাণ করে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে আরো বেশি চাপ প্রয়োগ করতে চায়।”

তিনি বলেন, আমেরিকার অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে খুশি করতে ইরানের বিরুদ্ধে কঠোর আচরণ করছে ওয়াশিংটন।

বোরুজেরদি বলেন, “এ অবস্থায় আমাদেরকে চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হবে। এসব দেশও আমেরিকার বৈরিতা ও নিষেধাজ্ঞার শিকার।”

ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কাজেই এসব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করলে মার্কিন চাপের প্রভাব কমিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকা সম্ভব হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এইচ. আর. ম্যাকমাস্টারকে সরিয়ে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টনকে তার স্থলাভিষিক্ত করেন। বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সামরিক আগ্রাসনের অন্যতম প্রধান উসকানিদাতা ছিলেন জন বোল্টন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ