শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আফগানিস্তানে একাধিক হামলায় ৪৮ নিহত, আটক ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  আফগানিস্তানে আকাশ ও স্থল পথে একাধিক হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮ জন কে হত্যা করেছে দেশটির সেনারা। এদের মধ্যে ১৪ জন আইএস সদস্য বলে জানা গেছে।

এছাড়া এই হামলায় তিনজন আহত হয়েছে। পাশাপাশি ১৩ জন আইএস সদস্য গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আফগানিস্তানের ন্যাশনাল ডিফেন্স ও সিকিওরিটি ফোর্স জানিয়েছে ১০টি ক্লিয়ারেন্স অপারেশন ও ১২টি বিশেষ অপারেশন চালায় আফগান সেনারা। গত ২৪ ঘন্টায় ৯টি প্রদেশে হামলা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা টোলো নিউজ।

নানগারহার, কান্দাহার, পাকতিয়া, কুনার, উরুজগান, ঝাবুল, ফারাহ, বাগদিস, ফারিয়াবের মতো প্রদেশগুলোতে হামলা চলে বলে জানানো হয়েছে। টোলো নিউজ সূত্রে খবর শুক্রবার গভীর রাত থেকে হামলা শুরু হয়, শনিবার সারাদিন সারারাত এই হামলার চলে।

সূত্র জানিয়েছে, আইএস ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চলে। তিনটিও বেশি ঘাঁটি উড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।

সূত্র: টোলো নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ