শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন চাই : মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন,  ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চাই। খবর মিডল ইস্ট মনিটর-এর।

বৃহস্পতিবার রামাল্লায় বুলগেরিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা কখনোই ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক আলোচনা প্রত্যাখ্যান করিনি।ফিলিস্তিন সব সময় ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আন্তর্জাতিক বৈধতার ফ্রেমওয়ার্কের বাইরে কোনও সমাধান আমরা মেনে নেব না। আমরা দ্বিরাষ্ট্র সমাধান চাই।

আব্বাস আরও বলেন, পূর্ব জেরুসালেম ইসলাম, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের জন্য উন্মুক্ত থাকা উচিত। যেখানে সবাই নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাসের বিষয়ে আব্বাস বলেন, তাদের অবশ্যই অতি শিগগিরই সবকিছু হস্তান্তর করা উচিত।

আরও পড়ুন ফিলিস্তিনি কিশোরকে নৃশংসভাবে হত্যা করল ইসরায়েলি পুলিশ [ভিডিও]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ