শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আফগানিস্তানে গাড়ি বোমা হামলা; নিহত ১৩ আহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সরকারের একজন কর্মকর্তা বলেছেন, একটি স্টেডিয়ামের বাইরে চালানো ওই হামলায় আরও ৩৫ জন আহত হয়েছেন।

হেলমান্দ প্রদেশের লস্কর গাহ এলাকার ওই স্টেডিয়ামের বাইরে এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলার সময় স্টেডিয়ামের ভেতরে একটি রেসলিং ম্যাচ চলছিল।
প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জওয়াক বলেছেন, হতাহতরা সবাই বেসামরিক ব্যক্তি।

লস্কর গাহ এলাকায় কার্যক্রম চালায় ইতালিয়ান মানবিক সাহায্য সংস্থা ইমারজেন্সি বলছে, তারা বেশ কয়েকজন আহত ব্যক্তিকে সেবা দিয়েছে। সংস্থাটি এক টুইট বার্তায় জানিয়েছে, আমরা আমাদের অফিস থেকেই বিস্ফোরণে শুনতে পাই। ৩৫ জনকে আহত অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। আর চারজনকে মৃতাবস্থায় নিয়ে আসা হয়েছে। কয়েক দিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত হয়।

কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ