শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

৩ ঘণ্টার বেশি সময় তাজমহলে থাকতে পারবে না পর্যটকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকে নির্ধারিত তিন ঘণ্টার বেশি তাজমহলে পর্যটকরা থাকতে পারবেন না। এমনই নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে ভারত সরকার। খবর  টাইমস অব ইন্ডিয়া-এর।

তাজমহেল প্রবেশের টিকিটেই সময় উল্লেখ করা থাকবে। সে সময়ের মধ্যেই তাজমহল চত্বর ঘুরে আসতে হবে পর্যটকদের। এ ছাড়া অনলাইনে কাটা টিকেটেও সময় উল্লেখ করে নিতে হবে প্রবেশের সময়।

আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-র সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবনবিক্রম সিং গনমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

কেউ যদি নির্ধারিত সময়ের বেশি সময় সেখানে অবস্থান করতে চায় তাহলে গুনতে হবে বাড়তি টাকা।

প্রসঙ্গত, তাজমহল পরিদর্শনের জন্য ভারতীয় নাগরিকদের জন্য ৪০ রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য ১০০০ রুপির টিকেট কাটতে হয়। তবে মূল সমাধিতে যেতে বাড়তি কোন অর্থ লাগবে না বলে ভুবনবিক্রম জানান। এর জন্য বাড়তি ২০০ রুপি অতিরিক্ত দিবে হবে বলে যে সংবাদ বের হয় তাকে নাকোচ করে দেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ