শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গাদের চাপে বিপন্ন কক্সবাজারের স্থানীয়রা, বাড়ছে অসন্তোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নির্মমতার সীমা ছাড়িয়ে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে পালিয়ে আসা লাখ লাখ মানুষের জন্য রাষ্ট্রীয় সীমান্ত উন্মোচন করে দিয়েছিল বাংলাদেশ। আর দেশের কক্সবাজার উপকূলের মানুষ উন্মুক্ত করে দিয়েছিলেন হৃদয়ের সীমান্ত।

জাতীয়তার গণ্ডি অতিক্রম করে তারা আশ্রয় হয়েছিল পৃথিবীর সবথেকে বিপন্ন আর ভাগ্যহারা ওই শরণার্থীদের। তবে গত ৬ মাসেরও বেশি সময় ধরে ধেয়ে আসা রোহিঙ্গা স্রোতের টান লেগেছে কক্সবাজারের আর্থসামাজিক বাস্তবতায়। সেখানকার আর্থসামাজিক পরিবর্তনের প্রভাবে বিপুল ক্ষতির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রোহিঙ্গাদের মতোই বিপন্ন হয়ে পড়েছে তারা।

অতিরিক্ত ৭ লাখ মানুষের চাপে হুমকির মুখে পড়েছে সেখানকার বনভূমি ও জীজবৈচিত্র্য। এশিয়াভিত্তিক ক্যাথলিক সংবাদমাধ্যম ইউসিএ এক সরেজমিন অনুসন্ধান শেষে জানিয়েছে, একইরকম বিপন্ন হয়ে পড়ায় রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি কমছে কক্সবাজারের মানুষদের। বাড়ছে অসন্তোষ।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী।

হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছিল তখন সবার প্রথমে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় স্থানীয় জনগণ। পানি, খাবার ও আশ্রয় দিয়ে পাশে এসে দাঁড়ায় তারা।

রোহিঙ্গাদের দূরের মনে না করে কাছে প্রথম থেকেই কাছে টেনে নিয়েছিল স্থানীয়রা। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ ও স্থানীয় জনগণের প্রশংসা করেছিল আন্তজার্তিক সম্প্রদায়।

জাতিংঘের তিন সংস্থার এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছিল,‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় নিশ্চিতে সীমান্ত খুলে দিয়েছে। পালিয়ে আসা মানুষদের জন্য নিশ্চিত করেছে নিরাপত্তা আর আশ্রয়।

রোহিঙ্গাদের প্রতি স্থানীয়দের আর্তি আর উদারতা আমাদের হৃদয়ে নাড়া দিয়ে গেছে।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনও বাংলাদেশের উদারতার প্রশংসা করে। প্রশংসা করেন শান্তিতে নোবেল বিজয়ীরা। তবে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। আর্থ-সামাজিক পরিবর্তনের প্রভাব পড়ে স্থানীয় জনগণের ওপর। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কমে গেছে আয়ের উৎস।

এখনও ঘৃণা নেই, তবে কিছু অসন্তোষ দেখা যাচ্ছে বলে জানায় ইউসিএ নিউজ। এসময় তারা ‍তুলে ধরে আক্কাস আলি নামে এক স্থানীয়ের গল্প।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ