শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করার হুমকি মিশরের প্রেসিডেন্ট প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান
বিশেষ প্রতিবেদক

মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী মুসা মুস্তফা মুসা বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন। খবর পার্সটুডের।

আল আজহার বিশ্ববিদ্যালয় যে ‘উগ্র চিন্তাধারা’ ধারণ করছে তা সমূলে উৎপাটনের জন্য তিনি এ বিশ্ববিদ্যালয়ের সব ফ্যাকাল্টি বন্ধ করে দেবেন। মুসা মুস্তফা মুসা বলেন, বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়ে এর শিক্ষার্থীদের মিসরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পঠিয়ে দেবেন।

মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’র একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন মুসা মুস্তফা মুসা। সরকারবিরোধীরা অভিযোগ করছেন, মিসরে লোক দেখানো প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এর কারণ হিসেবে তারা বলছেন, মুসা এখন পর্যন্ত একবারের জন্যও সিসির সমালোচনা করেননি।

আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন মিসরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্য তার আগে গত ১৬, ১৭ ও ১৮ মার্চ বিদেশে অবস্থিত মিসরীয় কূটনৈতিক মিশনগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সূত্র:  আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ