শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

সৌদি আরবের সম্পদে ভাগ চাইলেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবের সম্পদ ভাগাভাগি করে নেওয়ার জন্য দেশটির যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে যান সৌদি যুবরাজ। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সামরিক চুক্তি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

সৌদিতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ৩২ বছর বয়সী যুবরাজের ব্যাপক প্রশংসা করেন। বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘দুই দেশের সম্পর্ক এখন যেকোনো সময়ের মধ্যে সবচেয়ে ভালো। আমি আশা করছি, এখন এটা শুধু আরও ভালো হবে। সৌদি আরব আমাদের দেশে ব্যাপক বিনিয়োগ করছে। এর মানে আমাদের জনগণ ও শ্রমিকদের জন্য কাজের সুযোগ বাড়বে।’

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব কী পরিমাণ মার্কিন সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি ক্রয় করছে, তার একটি তালিকা দেখান। তিনি বলেন, ‘সৌদি আরব খুবই ধনী দেশ। তারা সেই সম্পদের কিছু যুক্তরাষ্ট্রকে দিতে যাচ্ছে। পৃথিবীর সেরা সামরিক সরঞ্জামাদি কেনার নামে, কাজের সুযোগ সৃষ্টির নামে; তারা এই অর্থ দেবে।’

ট্রাম্পের চেয়ে ৩৯ বছরের ছোট প্রিন্স বিন সালমান তাঁর বক্তৃতায় দুই দেশের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরে বলেন, ‘মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব-যুক্তরাষ্ট্র বন্ধুত্বই সবচেয়ে পুরোনো। রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে এই মিত্রতার বয়স ৮০ বছরের বেশি। এই সম্পর্কের ভিত্তি সত্যিই অনেক বেশি গভীর।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ