রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস নেমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রথম আট মাসে রাজস্ব আদায়ে ধস নেমেছে। এ কারণে চলতি ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার অর্জিত নাও হতে পারে বলে জানা গেছে।

সোনামসজিদ কাস্টমস সূত্র জানায়, চলতি আট মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৫ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকা এর বিপরীতে আয় হয়েছে ২২০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা।

সে হিসেবে অর্থবছরের আট মাসের সোনামসজিদ কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১১৫ কোটি ৫ লাখ ৬ হাজার টাকা রাজস্ব আয় কম হয়েছে।

গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত আট মাসে রাজস্ব আয়ে বড় ধরনের ধস নেমেছে বিভিন্ন কারণে। এ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পেছনে ব্যবসায়ীদের অভিযোগ- রাজস্ব আয়ের পরিমাণ বাড়াতে গিয়ে সোনামসজিদ কাস্টমস আমদানিকৃত সব ধরনের পণ্যের শুল্কমূল্য দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি নানামুখী হয়রানির ফলে আমদানিকারকেরা সোনামসজিদ বন্দর ছেড়ে অন্য স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করছে। মূলত এসব কারণে সোনামসজিদে রাজস্ব লক্ষ্যমাত্রা আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

বিশ্বের প্রথম অত্যাধুনিক সবুজ মসজিদ নির্মাণের কাজ শেষের পথে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ