শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

১১ বছর পর সিরিয়ার পরমাণু স্থাপনায় হামলার কথা স্বীকার ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে ১১ বছর আগে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে মাত্র ৪ ঘন্টায় সিরিয়ার পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়ে পরমাণু স্থাপনা সম্পূর্ণরুপে ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী। প্রথম বারের মত আজ আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আফেখা আদ্রু।

সেনাবাহিনী মুখপাত্র জানান, ইলেক্ট্রনিক যুদ্ধবিমান ছাড়াও মোট আটটি এফ -১৬ এবং এফ-১৫ জঙ্গি বিমান হামলায় অংশ নেয়। লেজার বোমা ব্যবহার করে মোট ১৭ টন বিষ্ফোরক দ্রব্য নিক্ষেপ করা হয়। এবং পরমাণু চুল্লি সম্পূর্ণরুপে ধ্বংস করে দেয়া হয়।

সেনামুখপাত্র আর জানান, রাজধানী দামেস্ক থেকে ৪৫০ কিলোমিটার দূরে দেইর আজ-জুরে এলাকায় কয়েকটি পর্যায়ে পরমাণু চুল্লিটি নির্মাণ করা হয়েছিল।

এদিকে হিবরু ভাষায় প্রকাশিত বিভিন্ন গণমাধ্যম হামলা চিত্রও ভিডিও প্রকাশ করেছে।

হারেৎজ জানিয়েছে, উত্তর কোরিয়ার সহযোগিতায় পাঁচ বছর ধরে পরমাণু চুল্লির কাজ সম্পন্ন করা হয়।

হারেৎজ আরও জানিয়েছে, সিরিয়ার পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ উলমার্টের সবচেয়ে বড় সাফল্য।

সূত্র : ইয়েনি সাফাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ