শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আফগানিস্তানে ভয়াবহ বোমা হামালা; নিহত ২৬ আহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাজারের সামনে আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। কর্মকর্তারা বলছেন, এটি একটি সন্দেহভাজন  হামলা।

প্রাথমিক খবরে বলা হয়েছে, আফগান নতুন বছর নওরোজ উদযাপনে জড়ো হওয়া লোকদের ভিড়ে ওই হামলা চালানো হয়। হতাহতের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু শিয়া গোষ্ঠীর। এদিকে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তাৎক্ষণিকভাবে কেউই এ হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। ওইসব হামলার বেশির ভাগই চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী সাখি মাজারে পায়ে হেঁটে বোমার বিস্ফোরণ ঘটায়। ওই মাজারের পাশেই আলি আবাদ হাসপাতাল ও কাবুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান।

খবর: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ